- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
ডলারের দাম আরও এক টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক
ডলারের দাম এক টাকা বাড়াল বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। রবিবার ডলারের দাম ছিল ৯৫ টাকা আজ তা এক টাকা বেড়ে দায়িয়েছে ৯৬ টাকা। সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন কয়েকটি ব্যাংকের কাছে ৬ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ নিয়ে চলতি বছরে শুরুর তুলনায় ১০ টা ২০ পয়সা প্রতি ডলারের দাম বাড়ল। সোমবার সকাল থেকে ৯৬ টাকা দরে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এদিকে দেশে আসা রেমিটেন্সের ক্ষেত্রে ডলারের বিনিময় হার ছিল সর্বোচ্চ ১০৮ টাকা। রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে সর্বোচ্চ ৯৯ টাকা পেয়েছেন ব্যবসায়ীরা।
গত রবিবার ডলারের বাজার নিয়ন্ত্রণ মুদ্রাবাজার অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মেনে বিদেশি এক্সচেঞ্ছ হাউজ থেকে ডলার কেনাবেচার অভিন্ন দর ঘোষণা করে বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: