- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- খেজুরের বিস্ময়কর গুণ
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
‘কেন্দে দিয়েছি’ বলায় লুবাবাকে নিয়ে ট্রল, আইনি পদক্ষেপে যাচ্ছে পরিবার
প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ সমাদর পেয়েছেন। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সহজেই পেয়েছেন জনপ্রিয়তা। সম্প্রতি সেখানেই ট্রলের শিকার হচ্ছেন এই খুদে শিল্পী। এ কারণে এবার আইনি পদক্ষেপ নিচ্ছে তার পরিবার। বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম।
তিনি বলেন, ‘এরইমধ্যে সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেব। আমি ডেঙ্গুতে আক্রান্ত বলে সময় নিচ্ছি। সুস্থ হলে হারুন সাহেবের (অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ) সঙ্গে কথা বলব। কারণ এটা আমার সন্তানের জন্য সমস্যার সৃষ্টি করছে।’
তিনি জানান, নেটমাধ্যমে লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। তার ভাষ্য, ‘লুবাবার নামে প্রচুর ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। ও টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।’
প্রসঙ্গত, সম্প্রতি লুবাবার একটি কথোপকথন ভাইরাল হয়েছে। কথা বলার এক পর্যায়ে লুবাবা বলে ‘কেন্দে দিয়েছি’। তারপর থেকেই ট্রল করা হচ্ছে তাকে নিয়ে। যা এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান রয়েছে। ফেসবুকে কয়েকজন তারকাও তাকে নিয়ে সমালোচনা করেছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: