- অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
- ২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী
- ঢাকার কোন কোন পথে চলবে পিংক বাস, ভাড়া কত? জানুন বিস্তারিত
- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
- আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়: শবনম
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
প্রধানমন্ত্রী আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন: ফারিণ
অভিনেত্রী তাসনিয়া ফারিণের এবারের বিদেশ ভ্রমণটা যেন একেবারে অন্যরকম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিমানে যাত্রী হয়েছিলেন তিনি।
মঙ্গলবার ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। আর একই ফ্লাইটে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ফারিণও। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিজেই জানিয়েছেন এ অভিনেত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে আপ্লুত ফারিণ লেখেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন।’
আরও পড়ুন: যে ছবি দেখে স্মৃতিকাতর শবনম ফারিয়া
এ ছাড়া বাংলাদেশ বিমানের পাইলটদের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন ফারিণ। প্রতিষ্ঠানটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী।
তিনি লেখেন, ‘মনোমুগ্ধকর আতিথেয়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ। ১৪ ঘণ্টা যেন ১৪ মিনিটেই কেটে গেল। আবারও আপনাদের সঙ্গে ভ্রমণের আশায় থাকছি।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: