দুই মার্কিন তরুণীকে নিয়ে নাচলেন জায়েদ খান
বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন তরুণীর সঙ্গে মঞ্চ মাতালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন ছিল। সেই আয়োজনে জায়েদ খান দুই তরুণীকে নিয়ে নাচেন এই অভিনেতা। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন জায়েদ খান।
রবিবার (২ জুলাই) জায়েদ খান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে সংবাদমাধ্যমকে জানান, ‘আজ ভার্জিনিয়ায় শো ছিল। আমার সঙ্গে দুই মার্কিন তরুণী নেচেছে। এর আগে দুজনই আমার সঙ্গে প্র্যাকটিস করেছে। তারপর আমরা মঞ্চে পারফর্ম করেছি। মানুষের ব্যাপক তালি পেয়েছি। পুরো ভার্জিনিয়া মেতে গেছে। দর্শকের সাড়া ছিল অতুলনীয়।’
এর আগে জায়েদ খান নিউ ইয়র্কে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। যেখানে তিনি যখন মঞ্চে ওঠেন তখন ভুয়া ভুয়া বলে একটি গোষ্ঠী চিৎকার করেছিল। যদিও জায়েদ বলছিলেন, ‘ওরা সব শিল্পীর সময়ই চিৎকার করছিল। আসলে আমার নিউ ইয়র্কে সে রকম পারফর্ম ছিল না।’
এই আলোচিত অভিনেতা বলেন, ‘ভার্জিনিয়ায় আমার পারফর্ম ছিল। এখানে বাংলাদেশি বংশোদ্ভূত দুজন মার্কিন তরুণী আমার সঙ্গে নাচের আগ্রহ প্রকাশ করে। ওদের পূর্বপুরুষ বাংলাদেশি হলেও ওরা যুক্তরাষ্ট্রের নাগরিক। পরে আমি তাদের নিয়ে প্র্যাকটিস করি। তারা খুব ভালো করেছে। অনুষ্ঠানের পর তারা জানিয়েছে দুজনই খুব হ্যাপি।’
এই আয়োজনে জেমস, তাহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, জিয়াউল হক পলাশ, প্রিয়মণিসহ একাধিক তারকা বাংলাদেশ থেকে গেছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: