- নামাজে কিবলামুখী হওয়ার বিধান ও সীমা কতটুকু?
- টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- নিয়মিত আদা খেলে শরীরে যে পরিবর্তন হয়
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
‘কিল হিম’ নিয়ে ভিন্ন রূপে জলিল-বর্ষা
নিজস্ব প্রযোজনার বাইরে প্রথমবারের মতো কোনো সিনেমায় নাম লেখান অনন্ত জলিল। মোহাম্মদ ইকবালের পরিচালনায় অনন্ত-বর্ষা জুটির ‘কিল হিম’ নামের সিনেমাটি এ বছর রোজার ঈদে মুক্তি পাবে। রোববার (৯ এপ্রিল) বিকেলে ‘কিল হিম’-এর নতুন একটি পোস্টার শেয়ার করে সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা দিলেন অনন্ত জলিল।
কিল হিম সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে কিলার চরিত্রে। এ সিনেমার জন্য মার্শাল আর্ট শিখেছেন তিনি। তবে কয়েক দিন আগে অনন্ত জলিল নিজের ফেসবুক পেজে পুলিশের পোশাক পরা ছবি পোস্ট করলে দর্শকেরা এ সিনেমায় তার চরিত্র নিয়ে দ্বিধায় পড়ে যান।
এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমার পুলিশের পোশাক পরার ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউজড যে তিনি তো একজন কিলার। কেন পুলিশের পোশাক পরলাম? আসলে এই ঘটনায় একটু টুইস্ট আছে।’ কিন্তু টুইস্টটা কী, সেটা প্রকাশ করতে চাননি অনন্ত।
এ সিনেমায়ও অনন্ত জলিলের সঙ্গে দেখা যাবে তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকে। তবে এবার বর্ষাও থাকছেন নেগেটিভ চরিত্রে। এবারই প্রথম এ রকম চরিত্রে অভিনয় করলেন তিনি।
অনন্ত-বর্ষা ছাড়াও অ্যাকশন ঘরানার এ সিনেমায় অভিনয়ে আছেন রুবেল, মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন মোহাম্মদ ইকবাল। জানা গেছে, ২০ রোজার পর থেকে পুরোদমে প্রচারণা শুরু করবে ‘কিল হিম’ সিনেমার টিম।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: