- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- ২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা
- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
ডিপজলের অপারেশন, দোয়া চাইলেন সবার কাছে
চোখের চিকিৎসা করাতে সিঙ্গাপুর অবস্থান করছেন চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল। গত শুক্রবার (২৪ মার্চ) রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
জানা গেছে, ডিপজলের বাম চোখে সমস্যা দেখা দিয়েছে। চোখের ছানি অপারেশনের পর থেকে সমস্যা দেখা দেওয়ায় তিনি আগেও সিঙ্গাপুরে গিয়েছিলেন। পুনরায় একই সমস্যা দেখা দেওয়ায় তিনি সিঙ্গাপুর গিয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, ‘আগামীকাল আমার চোখের অপারেশন সবাই দোয়া করবেন।’
এ বিষয়ে ডিপজল জানান, ‘বাম চোখে একটু ঝাপসা দেখা দেওয়ায় সিঙ্গাপুর যাচ্ছি। তাছাড়া একবারে শারীরিক অন্যান্য চেকআপও করিয়ে আসব। চেকআপ শেষে ৪ এপ্রিল দেশে ফিরব বলে আশা করছি। আমার ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চাচ্ছি। আমি যাতে সুস্থভাবে ফিরতে পারি সবার কাছে এই দোয়া চাই।’
উল্লেখ্য, ঈদুল ফিতরে ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাবে। মজার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। ঈদে সিনেমাটি দর্শক প্রাণভরে উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: