- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
- সংযুক্ত আরব আমিরাতে বন্দি ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা
- ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার
- ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প
- শুধু ঠান্ডা নয়, অন্যান্য যেসব কারণে হতে পারে কাশি
- শালগম খাওয়ার উপকারিতা
- পদত্যাগ করেননি নাজমুল, মাঠে যাননি ক্রিকেটাররা
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা আব্দুল আজিজ
গুরুতর অসুস্থ হয়ে দেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আব্দুল আজিজ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন আছেন। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাগর বলেন, ‘ডিরেক্টরস গিল্ডের সম্মানিত সদস্য, অভিনেতা ও নির্মাতা, আব্দুল আজিজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হার্ট অ্যাটাক করেন। পরে তাকে বারডেমে ভর্তি করা হয়েছে। সিসিউতে চিকিৎসা চলছে তার।’
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা আজিজ। তখনই দ্রুত তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা করার পর জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার।
বর্তমানে বারডেম হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা আবদুল আজিজ। গুণী এই ব্যক্তিত্ব একাধারে মঞ্চ, রেডিও, টিভি ও সিনেমায় কয়েক দশক ধরে অভিনয় করছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: