- সকালে খালি পেটে হলুদ-আমলকীর পানি খেলে শরীরে মিলবে যেসব উপকার
- স্কুল ভর্তিতে বয়সসীমা নিয়ে মাউশির নতুন নির্দেশনা
- লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
- বিপিএলে রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক হচ্ছেন যারা
- ভারত সফরে পুতিন: হায়দরাবাদ হাউসে শুরু হচ্ছে ২৩তম ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন
- শীতে হাতের চামড়া উঠে যাচ্ছে? রক্ষা পাবেন যেভাবে
- নতুন ৫০০ টাকার নোট চেনার উপায়
- ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ
- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে
ইমতিয়াজ বুলবুল চলে যাওয়ার তিন বছর আজ
বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী ২২ জানুয়ারি, শনিবার। ২০১৯ সালের এই দিনে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। সংগীতের এ জাদুকরের সৃষ্টিকর্মে উঠে এসেছে দেশ, মাটি ও মানুষের কথা।
আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৬ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক। বাংলাদেশের কয়েকশ চলচ্চিত্রে তিনি সংগীত পরিচালনা করেছেন। এসব গান দর্শকের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
তার লেখা এবং সুর করা বহু জনপ্রিয় গানের শিল্পী ছিলেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু, কনকচাঁপা ও সামিনা চৌধুরী। ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন’, ‘পড়ে না চোখের পলক’, ‘আমার গরুর গাড়িতে বৌ সাজিয়ে’, ‘আম্মাজান আম্মাজান’, ‘ঘুমিয়ে থাকো গো সজনী’, ‘চিঠি লিখেছে বউ আমার’, ‘জাগো বাংলাদেশ জাগো’- এরকম বহু জনপ্রিয় বাংলা গানের সুর করেছেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: