- ২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী
- রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
- নামাজে কিবলামুখী হওয়ার বিধান ও সীমা কতটুকু?
- ঢাকার কোন কোন পথে চলবে পিংক বাস, ভাড়া কত? জানুন বিস্তারিত
নাম ঘোষণা হচ্ছে ২০২১ সালের নোবেল বিজয়ীদের
প্রতি বছরের অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই হিসাবে সোমবার (৪ অক্টোবর) শুরু হচ্ছে ২০২১ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পালা।
প্রথম দিন ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম। পরের সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।
এবারের নোবেল আয়োজন নিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এতে বলা হয়েছে, করোনা মহামারির লাগাম টানতে সম্মুখসারির বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবার শান্তিতে নোবেল পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষত করোনা নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে পরিচালিত টিকাদান প্রকল্প কোভ্যাক্স সফলভাবে পরিচালনা করায় সংস্থাটির নোবেল জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। জাতিসংঘের এ সংস্থা ১৯৪৮ সালে যাত্রা করলেও এখনো নোবেল পুরস্কার জেতেনি।
আগামী শুক্রবার চলতি বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ডিসেম্বরে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের পদক, সনদ ও অর্থ।
তবে করোনা মহামারির কারণে এবার বিজয়ীরা নিজ নিজ দেশে বসেই পুরস্কার গ্রহণ করবেন। গত বছর শান্তিতে নোবেল জিতেছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ২০১৯ সালে বিশ্বের ৮৮টি দেশের প্রায় ১০০ মিলিয়ন মানুষের মুখে খাবার জোগানোয় নোবেল পুরস্কার পায় সংস্থাটি।
সুইডেনের ব্যবসায়ী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এ ছয় শাখায় নোবেল দেওয়া হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: