- তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
- চার ধরনের প্রাকৃতিক তেলে ত্বক হবে টানটান
- শালগম খাওয়ার উপকারিতা
- ‘অশালীন’ মন্তব্য করে বিপাকে হানি সিং
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
- শুধু ঠান্ডা নয়, অন্যান্য যেসব কারণে হতে পারে কাশি
- সংযুক্ত আরব আমিরাতে বন্দি ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা
- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
সুবীর নন্দী স্মরণে নিবেদন, মিতা হক স্মরণে ছায়ানট
দেশের কিংবদন্তী শিল্পী প্রয়াত সুবীর নন্দীকে গান আড্ডায় স্মরণ করতে যাচ্ছে গানের দল নিবেদন। একই দিনে রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হককে স্মরণের উদ্যোগ নিয়েছে ছায়ানট।
শনিবার থেকে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত সুবীর নন্দীকে নিয়ে স্মরণ আয়োজনের নাম ‘দিন যায় কথা থাকে’। শনিবার (৩ জুলাই) থেকে সোমবার (৫ জুলাই), তিন দিনব্যাপী এই আয়োজনে আলোচনায় অংশ নিবেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান ও সুরস্রষ্টা শেখ সাদী খান।
নিবেদনের আয়োজনে সুবীর নন্দীর গানগুলো পরিবেশন করবেন শিল্পী সুষ্মিতা সাহা, সুমনা দাশ, ত্রিবেণী পান্না, মাহমুদুল হাসান ও মনিকা দেবনাথ কথা। অনুষ্ঠানটি নিবেদনের ফেসবুক পেজ ও ‘দিন যায় কথা থাকে’ এই ইভেন্ট এ দেখা যাবে।
অন্যদিকে জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক স্মরণে ছায়ানটের অনুষ্ঠানটির নাম ‘হে ভূবনমোহিনী’। শনিবার রাত ৮টায় ছায়ানটের ফেসবুক পেইজ ও ইউটিউবে দেখা যাবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: