- চিত্রনায়িকা পূজা চেরির বাবা গ্রেপ্তার
- দাপুটে জয়, নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ
- জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু
- মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে কঠোর হুঁশিয়ারি দিল চীন
- আগাম জামিন পেলেন আমির হামজা
- ১২ মে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর
- রান্নায় লবণ বেশি হলে যেভাবে সামাল দিবেন
- দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
- তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে যে ৬ খাবার খাবেন
- চুল পড়ে যাচ্ছে? জানুন এর পেছনের ৫ কারণ
জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু হয়েছে। একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৫৬), মেয়ে ফরিদা আক্তার (৩৫) ও মোছা. ফতে বেগম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে কালবৈশাখী ঝড় শুরু হলে তারা ঘরের ভেতরে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন।
এসময় হঠাৎ একটি গাছ ভেঙে ঘরের ওপর পড়ে। গাছের চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘ঘরের ওপরে গাছ পড়ে গাছের চাপায় মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।’
খুশি বেগমের সংসার চলতো অন্যের সহযোগিতায়। কিছু অর্থের আশায় গাছগুলো লাগিয়েছিলেন তিনি। আর এই গাছের চাপায় মারা গেলেন তিনি ও তার দুই মেয়ে। একই পরিবারের তিনজনের মৃত্যুতে শোকাহত পুরো এলাকা।
বেশ কয়েক বছর আগে স্বামী হারানো খুকি বেগম ছিলেন দুই ছেলে ও দুই মেয়ের জননী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: