ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

14 March 2026, 2:38:31

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক।

রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

নওগাঁ সদর থানার ওসি নিয়ামুল হক বলেন, রফিকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: