- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
কুষ্টিয়ায় জামায়াত আমিরের সমাবেশ শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উত্তরাঞ্চলের নির্বাচনি প্রচার শেষ করে দেশের দক্ষিণাঞ্চলে প্রথম জনসভা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এই নির্বাচনি জনসভা শুরু হয়েছে। জনসভাকে ঘিরে সকাল থেকেই কুষ্টিয়া জেলার চারটি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন।
জামায়াত সূত্রে জানা গেছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় ডা. শফিকুর রহমান হেলিকপ্টার যোগে কুষ্টিয়া পুলিশ লাইন্সে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তিনি জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। বক্তব্য শেষে জামায়াত আমির পুনরায় হেলিকপ্টারে মেহেরপুরের নির্বাচনি জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন। মেহেরপুরের সভা শেষে তিনি চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার নির্বাচনি কার্যক্রমে অংশ নেবেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: