মাটির আরও গভীরে কিছু অনুভূত হচ্ছে, জানাল ফায়ার সার্ভিস
রাজশাহীর তানোরে এক শিশু গভীর নলকূপে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে খেলতে দুই বছরের শিশু সাজিদ হঠাৎ প্রায় ৫০ ফুট গভীর একটি অন্ধকার গর্তে পড়ে যায়।
ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করতে বুধবার থেকে কাজ চালাচ্ছে। তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ জানিয়েছেন, শিশুটিকে শনাক্ত করতে এখন পর্যন্ত ৪৫ ফুট গভীরে গর্ত খুঁড়া হয়েছে। তবে শিশুটিকে এখনও পাওয়া যায়নি। এছাড়া আরও ৩৮ ফুট নিচে কিছু অনুভূত হয়েছে, তবে সেটি শিশু সাজিদ কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট অভিযানে নিয়োজিত রয়েছে। যেহেতু গর্তের ব্যাস মাত্র ৮ ইঞ্চি, তাই উদ্ধারকাজে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এক্সকাভেটর চালকরা জানান, মাটির যে গভীরে কিছু অনুভূত হচ্ছে, সেই পর্যায়ে পৌঁছাতে বিকেল পর্যন্ত আরও সময় লাগতে পারে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: