- হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা
- দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন
- হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কাঁঠালের বিচির গুণাগুণ
- ওমরাহ পালনের পথে সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যু
- অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে মোদি সরকার
সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগরোধে সীমান্তে বাড়তি সতর্কতা
ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে সে লক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এই সতর্কাবস্থা জারি করা হয়।
জানা গেছে, এই পথ দিয়ে চলাচলরত যাত্রীদের ছবি হত্যা-মামলার আসামিদের তালিকা ও ছবির সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই গমনাগমনের অনুমতি দেওয়া হচ্ছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেয়েছি। সেই মোতাবেক হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ওই মামলার আসামিরা যাতে এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: