- পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
- কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- জ্বালানি সংকট: দূরপাল্লার বাসে প্রতি কিমিতে ৪ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব
- বিএনপির ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত, ঘোষণা সোমবার
- ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২
গাজীপুর মহানগর বিএনপির নেতা পাপ্পুসহ ৪ জনকে দল থেকে বহিষ্কার
গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন পাপ্পু সরকার ও অঙ্গসংগঠনের আরও তিন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৬ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য তাদের বহিষ্কার করা হয়।
অন্যান্য বহিস্কৃতরা হলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।
অন্য দিকে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সওকত হোসেন সরকার রোববার রাত সাড়ে ১০টার দিকে বহিষ্কারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে বলেন, বিএনপিকে গণমুখী ও চাদঁবাজ মুক্ত করতে দলের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: