ইন্টারনেট
সর্বশেষ
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

ঢাকা-খুলনা মহাসড়কে বাস চললেও নেই যাত্রী

6 May 2021, 2:00:30

নতুন করে আগামী ১৬ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা সরকার বাড়ালেও আজ বৃহস্পতিবার থেকে জেলাভিত্তিক গণপরিবহন চালু হয়েছে।

তবে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের বাসগুলোতে নেই তেমন যাত্রী বলে জানিয়েছেন এ রুটে চলাচলকারী দৌলতদিয়া-কুষ্টিয়া লোকাল (নিউ রাজন) পরিবহনের বাসের কন্ডাক্টর মো. মাসুদ হোসেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় বাসের মধ্যে এ প্রতিনিধির সঙ্গে তিনি কথাগুলো বলেন।

নিউ রাজন পরিবহনের ঢাকাফেরত যাত্রী মুশফিক বলেন, ভোর ৬টার দিকে গাবতলী থেকে বাসে উঠে বাড়ির উদ্দেশে রওনা হই, তখন হেমায়েতপুর এলে পুলিশ বাধা দিয়ে আমাদের বাস থেকে নামিয়ে দেয়।

পরে সেখান থেকে প্রাইভেটকারে পাটুরিয়া এসে নেমে ফেরিতে নদী পার হয়ে বাসে উঠেছি। বাড়ি আসতে একজন মানুষের কত যে ভোগান্তি পোহাতে হচ্ছে তা বলে প্রকাশ করা যাবে না বলে ক্ষোভ প্রকাশ করেন।

বাসের কন্ডাক্টর মো. মাসুদ হোসেন যুগান্তরকে বলেন, দৌলতদিয়া থেকে ৬০ সিটের বাস নিয়ে কুষ্টিয়া যাওয়ার জন্য দৌলতদিয়াঘাটের বাস কাউন্টার থেকে ৩৫ যাত্রীর স্থলে ১২ যাত্রী নিয়ে রওনা হয়েছি। এখন বাসে কোনো যাত্রী দেখছি না।সম্পূর্ণ খালি বাস নিয়ে কুষ্টিয়া পযর্ন্ত গেলে তিনজন মানুষের বেঁচে থাকা কষ্টকর হবে বলে জানান তিনি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: