- ৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির
- ভাজাপোড়া খাওয়ার পর শরীর সুস্থ রাখতে যা করবেন
- এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার, বাড়ল সময়
- দীর্ঘায়ু হতে চাইলে সকালে খালি পেটে আখরোট খান
- ওমরাহ পালন করতে সৌদিতে জায়েদ খান
- সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
- শীতে গ্লিসারিন ব্যবহারে সাবধান
- উৎসাহ বোনাস প্রদানে নতুন শর্ত দিলো বাংলাদেশ ব্যাংক
- মস্কোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭
- যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে বিসিবির শুভেচ্ছা
ভোলার উদ্বৃত্ত গ্যাস তিতাসে যুক্ত হচ্ছে আজ থেকে
ভোলার উদ্বৃত্ত গ্যাস আজ থেকে তিতাস গ্যাসের গ্রাহক প্রান্তে সরবরাহ করা হবে। ইন্ট্রাকো রিফুয়েলিং ভোলা থেকে সিএনজি আকারে সিলিন্ডারে করে এনে সরবরাহ করবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ৷
প্রথম দিকে দিনে ৫ মিলিয়ন ঘনফুট সিএনজি আনা হবে বলে জানিয়েছেন সুন্দরবন গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক প্রদীপ রঞ্জন কুন্ডু।
গত ২১ মে সুন্দরবন গ্যাস ও ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের মধ্যে একটি চুক্তি হয়, যার আওতায় ভোলার উদ্বৃত্ত গ্যাস ৫ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট সিএনজি আকারে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সরবরাহ করবে কোম্পানিটি।
ভোলার দুটি গ্যাসক্ষেত্রে ২ দশমিক ০৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। দৈনিক উৎপাদন সক্ষমতা রয়েছে ২০০ মিলিয়ন ঘনফুট ৷ চাহিদা রয়েছে ৮০-৮৫ মিলিয়ন ঘনফুট।
এর ফলে শাহবাজপুর ও ভোলা গ্যাসক্ষেত্রের ৮টি কূপে প্রতিদিন প্রায় ১২০ এমএমসিএফ গ্যাস অব্যবহৃত থাকে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: