- পানিফলের স্বাস্থ্যগুণ
- হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে
- ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ
- সকালে খালি পেটে হলুদ-আমলকীর পানি খেলে শরীরে মিলবে যেসব উপকার
- নতুন ৫০০ টাকার নোট চেনার উপায়
- স্কুল ভর্তিতে বয়সসীমা নিয়ে মাউশির নতুন নির্দেশনা
- বিপিএলে রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক হচ্ছেন যারা
- লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
- যে ১০ নসিহত জীবনে বরকত ও নিরাপত্তার দরজা খুলে দেবে
- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চাঁদপুরের ৫টি আসনে ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়েছেন চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের ২৯ জন প্রার্থী।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকতা মো. কামরুল হাসান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, এনএসআই উপ-পরিচালক শাহ মো. আরমান উপস্থিত ছিলেন।
চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ (নৌকা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত মো. সেলিম প্রধান (চেয়ার), জাসদ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (মশাল) প্রতীক পেয়েছেন।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসন থেকে আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী পেয়েছেন (নৌকা), জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া (লাঙ্গল), সুপ্রিম পার্টির মোহাম্মদ মনির হোসেন বেপারী (একতারা), স্বতন্ত্র এম. ইসফাক আহসান (ঈগল), জাসদের মোহাম্মদ হাছান আলী শিকদার পেয়েছেন (মশাল) প্রতীক পেয়েছেন।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসন থেকে আওয়ামী লীগের ডা. দীপু মনি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল), মো. রেদওয়ান খান (ট্রাক), জাতীয় পার্টির মো. মহসীন খান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন (মোমবাতি), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান পেয়েছেন (ফুলের মালা), জাকের পার্টির মো. কাওছার মোল্লা গোলাপ ফুল প্রতীক পেয়েছেন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মুহম্মদ শফিকুর রহমান (নৌকা), স্বতন্ত্র ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল), জালাল আহমেদ (ট্রাক), ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল গনি (আম), বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা), তৃণমূল বিএনপির মো. আব্দুল কাদের (সোনালি আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ড. মুহাম্মদ শাহজাহান (নোঙর), জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ লাঙ্গল প্রতীক পেয়েছেন।
চাঁদপুর-৫ আসন (শাহারাস্তি ও হাজীগঞ্জ): আওয়ামী লীগের মেজর (অব.) রফিকুল ইসলাম পেয়েছেন নৌকা প্রতীক, স্বতন্ত্র গাজী মো. মাঈনুদ্দিন (ঈগল), মো. শফিকুল আলম(ট্রাক), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী (চেয়ার), বাংলাদেশ তরিকত ফেডারেশনের এর বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন (ছড়ি) প্রতীক পেয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, জেলার ৫টি আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আগামী বছরের ৭ জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ হবে। আশা করি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: