- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- খেজুরের বিস্ময়কর গুণ
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
গাজীপুরে চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
বিএনপির নবম দফার ৪৮ ঘণ্টা ডাকা অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈরে একটি চলন্ত ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকচালক সাইফুল ইসলাম আহত হয়েছেন।
রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় রডভর্তি ট্রাকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আহত ট্রাকচালক সাইফুল ইসলাম (৪৫) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার ইয়াদ আলীর ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ট্রাকচালক সাইফুল ইসলাম ট্রাকে রড ভরে চট্টগ্রাম থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসেন। ট্রাকটি রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা চলন্ত ট্রাকটিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ট্রাকে আগুনের ঘটনায় ট্রাকচালক সাইফুল ইসলামের শরীরের কিছু অংশ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, ট্রাকের আহত চালককে চিকিৎসার জন্য পাঠনো হয়েছে। তবে দুর্বৃত্তদের কাউকে আটক করা যায়নি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: