For Advertisement
গাজীপুরে চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
বিএনপির নবম দফার ৪৮ ঘণ্টা ডাকা অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈরে একটি চলন্ত ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকচালক সাইফুল ইসলাম আহত হয়েছেন।
রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় রডভর্তি ট্রাকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আহত ট্রাকচালক সাইফুল ইসলাম (৪৫) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার ইয়াদ আলীর ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ট্রাকচালক সাইফুল ইসলাম ট্রাকে রড ভরে চট্টগ্রাম থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসেন। ট্রাকটি রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা চলন্ত ট্রাকটিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ট্রাকে আগুনের ঘটনায় ট্রাকচালক সাইফুল ইসলামের শরীরের কিছু অংশ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, ট্রাকের আহত চালককে চিকিৎসার জন্য পাঠনো হয়েছে। তবে দুর্বৃত্তদের কাউকে আটক করা যায়নি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore