ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

দূর্গাপুজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে শাড়ি বিতরণ

16 October 2023, 2:01:40

পঞ্চগড়ের দুস্থ ও অসহায় হিন্দু নারীদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর ) সকালে পঞ্চগড়ে রাজনগড় এলকায় পৌর মেয়র জাকিয়া খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এসব শাড়ি ভুক্তভোগীদের হাতে তুলে দেন।

পঞ্চগড় পৌর এলাকার দুই শতাধিক নারীকে শাড়ি তুলে দেওয়া হয়। এ সময় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জেবুন নাহার ম্ক্তুা, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জামিল চৌধূরী ডলার, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ উপস্থিত ছিল। এর আগে অসহায় ও দুস্থ্য সনাতন নারীর তালিকা করা হয়। মেয়র জাকিয়া খাতুন জানান প্রতিবারের ন্যায় এবারও আমি নিজ অর্থায়নে প্রধানমন্ত্রীর পক্ষে এসব শাড়ি উপহার হিসেবে বিতরণ করেছি।

আজকে উপহার পাওয়া নারীদের নৌকায় ভোট দিতে ওয়াদা করিয়েছি। দেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। এটা কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামীতে আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আনার আহবান জানান মেয়র।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: