- মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম
- মানবতাবিরোধী অপরাধে মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
- বাংলাদেশের মাটিতে আ. লীগের রাজনীতি করার অধিকার নেই: গোলাম পরওয়ার
- ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
- নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু
- জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
- রুকয়া কী, কখন প্রয়োজন?
নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক এলাকার এক বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিস্ফোরণ ঘটনায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন মো. আলম (৩৫), মো. রমজান আলী (২২) ও মো. সিফাত (১২)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় তারা চাকরি করতেন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তাদের এক সহকর্মী বলেন, আমরা সবাই একটি কোম্পানিতে চাকরি করি। রাতে নিজেরা রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে তিনজন দগ্ধ হন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আলমের ৭২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রমজানের ৫৮ শতাংশ ও সিফাতের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: