ফুপুকে কুপিয়ে হত্যা, স্বামীসহ ভাতিজি গ্রেফতার
ময়মনসিংহের সদর উপজেলায় ফুপু কুপিয়ে হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের বিজয়নগর এলাকার মোঃসাহেব আলীর ছেলে মোঃ মানিক (২৩) ও তার স্ত্রী মারুফা আক্তার (২০)।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে কোতোয়ালী মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার (১৯ জুলাই) দিবাগত রাতে জেলার তারাকান্দা উপজেলার বিসকা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ বলেন, ভিকটিম নিহত নুরুন্নাহার সম্পর্কে গ্রেফতারকৃত মারুফার সহোদর ফুপু। আসামী মারুফার বাবার মৃত্যুর পর মারুফা তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। সম্প্রতি মারুফার মা দ্বিতীয় বিয়ে করায় তাকে বাড়ি থেকে বের করে দেয় মারুফা। এসব নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব লেগেই থাকত। ঘটনার দিন নিহত নুরুন্নাহার ও তার পরিবারের লোকজন আসামী মারুফাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। মারুফা বাড়ি থেকে যেতে না চাওয়ায় ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে আসামী মায়মুনা ও মানিক নুরুন্নাহারের হাত পা চেপে ধরলে মারুফা দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে নুরুন্নাহারকে তার স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর মামলা লুৎফর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করে পুলিশ। একই সাথে হত্যায় জড়িত প্রধান আসামী মারুফা ও তার স্বামী মানিককে গ্রেফতার করে পুলিশ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: