ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কি‌.মি. জুড়ে যানজট, ভোগান্তি চরমে

27 June 2023, 5:00:57

মঙ্গলবার (২৭ জুন) সকালে বঙ্গবন্ধু সেতুর উপরে দূর্ঘটনা এবং গাড়ি বিকল, দফায় দফায় টোল আদায় বন্ধ ও চালকদের বেপরোয়া গাড়ির চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে ৬ কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে গাড়ি।

জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের চার‌ লে‌নের সু‌বিধা‌ভোগ কর‌লেও এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়‌কে ঘ‌টছে বিপ‌ত্তি। প্রশাসন দুই লে‌নের এই সড়ক এক‌লেন কর‌লেও রাত‌ভর যানজ‌টে ভোগা‌ন্তি পোহা‌তে হ‌য়ে‌ছে যাত্রী ও চালক‌দের। ত‌বে সকাল হওয়ার পর থে‌কে স্বাভা‌বিক হতে থাকে ১৩ কি‌লো‌মিটার মহাসড়‌কের যান চলাচল।

এদি‌কে মহাসড়‌কের প‌রিবহনগু‌লো ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক সড়ক দি‌য়ে চলাচল করায় বিভিন্ন অং‌শে ধীরগ‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে ওই সড়‌কের কা‌লিহাতী উপ‌জেলা কুচ‌টি হ‌তে এলেঙ্গা রেলক্রসিং, বঙ্গবন্ধু সেতুর পূর্ব গোল চত্বর হ‌তে গো‌বিন্দাসী পর্যন্ত ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

মঙ্গলবার (২৭ জুন) বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কের সল্লা হ‌তে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৬ কি‌লো‌মিটার সড়‌কে ধীরগতিতে প‌রিবহন চলাচল কর‌ছে। এতে করে বিপাকে পড়েছে ঘরমুখো মানুষ।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর উপর দুইবার সংঘর্ষ ও একবার গাড়ি বিকল হয়। এতে ভোর রাত তিনটার পর ১০ থেকে ১২ মিনিট, চারটার পর প্রায় এক ঘণ্টা ও সাড়ে ৫টা থেকে পৌণে ৬টা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে যানজট শুরু হয়। এছাড়াও সকাল আটটা থেকে দুপুর ১১টার মধ্যে তিন বার টোল বন্ধ রাখা হয়। এতে করে মহাসড়কের ৬ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে।

সেতু কর্তৃপক্ষ ও পু‌লি‌শ জা‌নি‌য়ে‌ছে, বঙ্গবন্ধু সেতুর উপর প‌রিবহন দুর্ঘটনা, যানবাহন হঠাৎ বিকল হয়ে পড়া ও এক‌লে‌ন সড়‌কে আগে যাওয়ার প্রতি‌যো‌গিতার কার‌ণে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এছাড়া সেতু‌তে প‌রিবহ‌নের চাপ ও যানজটের কার‌ণে টোল আদায় বন্ধ ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফা‌ড়ির ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, রা‌তে মহাসড়‌কে এলেঙ্গা হ‌তে সেতুপুর্ব পর্যন্ত যানজট ছিল। সকা‌লের দি‌কে স্বাভা‌বিক হ‌তে শুরু ক‌রে‌ছে। ত‌বে এখনও সল্লা হ‌তে সেতু পূর্ব পর্যন্ত প‌রিবহ‌ন ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে। এরআগে রা‌তে সেতুর উপর প‌রিবহনের দূর্ঘটনা ও টোল আদায় ব‌ন্ধের কার‌ণে এই প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হয়। পু‌লিশ সড়কে দায়িত্ব পালন কর‌ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: