- যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ পাবেন যারা
- সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
- মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
- তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
- সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
- বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
- সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতাই
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণ পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় পাচারকারীসহ ৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার বিকালে উপজেলার নেপার মোড়ে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- নেপা ইউপির কানপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আলিমুল হক (২১), কুল্লাহ গ্রামের আয়নাল হকের ছেলে এনামুল হক (২৮), কানপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে আহসান হাবিব (৩২)।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা জানতে পাচারকারী আলিমুল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাইয়ের ঘটনায় জড়িত এনামুল হক ও পরিকল্পনাকারী আহসান হাবিবের নাম বেরিয়ে আসে। পরে সন্ধ্যায় মহেশপুর খালিশপুর সড়কের ভালাইপুর ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৪৬৬.১৭ গ্রাম, যার বাজার দর প্রায় ৩৯ লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ আইনি প্রক্রিয়া শেষে ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: