- ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- প্রথমবার অস্কার মনোনয়ন নিয়ে যা বললেন এলি ফ্যানিং
- ৩ লক্ষণে বুঝবেন আপনার চুল পড়ার হার স্বাভাবিক না
- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
- ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ
- ছাত্রদল নেতা হামিম-জ্যোতিকে বহিষ্কার
- মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
- ঈদের ছুটি বাড়ল
- রবির পরকীয়ার অভিযোগ: সরব ডলি সায়ন্তনী, নেটিজেনদের তোপ
- রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সেহরির ডায়েট প্ল্যান
কুমিল্লায় প্রবাসীকে হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুক্তরাষ্ট্র ফেরত প্রবাসী আকবর হোসেন বাবুল হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিরন জাহান এ আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লিপি আক্তার, রহমত উল্লাহ রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম ও সজিব। তারা সবাই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন জানান, এ হত্যাকাণ্ডের মূলহোতা আকবরের ছোট ভাইয়ের বউ লিপি আক্তার। অন্যরা এই হত্যাকাণ্ডের সহযোগী। রায়ের সময় লিপি আক্তার ও সজিব পলাতক ছিলেন। বাকি তিন আসামির সামনেই রায় পড়ে শোনান বিচারক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায় একটি ডোবার মধ্য থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী ফাতেমা বেগম।
এ ঘটনায় কুমিল্লার লাকসাম থানার উপপরিদর্শক শেখ মিল্টন রহমান আকবর হোসেন বাবুলের স্ত্রীর জবানবন্দি নিয়ে বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
এ ঘটনায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য দেন। আসামিদের ৪ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: