- চার জাহাজে দেশে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল
- মুখের ঘাম এড়াতে পাউডার কতটা কার্যকর
- সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার: প্রধানমন্ত্রী
- এক মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবে মিলছে না মুক্তি
- যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি
- গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা
- হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের
- মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি নিহত
- সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু
- এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
ভাঙা-মাওয়া রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল, পদ্মার পাড়ে উচ্ছ্বাস
আরেক স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। পদ্মাসেতু অতিক্রম করে ভাঙা-মাওয়া পরীক্ষামূলক রেল চলবে আজ মঙ্গলবার। আর ঢাকা থেকে ভাঙা পর্যন্ত সরাসরি যাত্রী নিয়ে রেলপথে ট্রেন চলবে সেপ্টেম্বরে। তবে আগামী বছর ট্রেন চলবে ঢাকা- যশোর রেলপথে। পদ্মা সেতু ঘিরে দেশের আধুনিক রেল নেটওয়ার্কের খবরে আনন্দে উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ।
পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহম্মেদ জানান, ‘গ্যাংকার দিয়ে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত সাড়ে ৪১ কিলোমিটার রেলপথ পরীক্ষা করে দেখবো। এ পথে ডিজাইন-স্লিপড ১২০ কিলোমিটার থাকলেও ৩০-৪০ কিলোমিটার বেগে টেস্ট-রান চালানো হবে।’
তিনি জানান, পদ্মা সেতুর রেলপথ চালু আরও এক শতাংশ জিডিপি বৃদ্ধি করবে। তিনি আরও বলেন, ট্রান্স এশিয়া রেলপথের সঙ্গে এ লাইনটি যুক্ত হবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঠিকাদার চীনের চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরইসি)। আর পুরো প্রকল্প তদারকি করছে সিএসসি বাংলাদেশ সেনাবাহিনী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: