জয়পুরহাটে ১৪৫০ লিটার চোলাই মদসহ আটক ১
মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে রবিবার ভোরে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পালি (কুর্মিপাড়া) গ্রাম থেকে দেশীয় তৈরি ১ হাজার ৪৫০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছেন সদর উপজেলার পালি (কুর্মিপাড়া) গ্রামের দিঘেন কুর্মির ছেলে শ্রী বিপুল কুর্মি (৪৫)। তিনি আরও জানান, পালি (কুর্মিপাড়া) গ্রামে দেশীয় তৈরি চোলাইমদ তৈরি ও বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় এক হাজার ৪৫০ লিটার চোলাইমদসহ বিপুল কুর্মিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় র্যাব সদস্যরা মোবাইল-১টি, সীম কার্ড-২টি, প্লাস্টিকের ড্রাম-৩ টি, টিনের ড্রাম-১০টি, মাটির পাত্র-৬টি, প্লাস্টিকের জার-০৮ টি, প্লাস্টিকের বালতি-৮টি, আ্যালুমিনিয়াম পাত্র-৯টি, প্লাস্টিকের বোতল-২৫০ টি জব্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপুল কুর্মি র্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে নেশা জাতীয় চোলাই মদ অবৈধভাবে উৎপাদন করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী বিপুলের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান, র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: