- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
- অসম্ভবও সম্ভব হয় যে দুই আমলে
- সংযুক্ত আরব আমিরাতে বন্দি ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা
- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- চার ধরনের প্রাকৃতিক তেলে ত্বক হবে টানটান
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- পদত্যাগ করেননি নাজমুল, মাঠে যাননি ক্রিকেটাররা
- শালগম খাওয়ার উপকারিতা
- শুধু ঠান্ডা নয়, অন্যান্য যেসব কারণে হতে পারে কাশি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
কক্সবাজারে ইয়াবা মামলায় ৭ রোহিঙ্গার যাবজ্জীবন
কক্সবাজারে ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট পাচারের মামলায় ৭ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে দণ্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালত এ রায় দিয়েছেন।
কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সাজা পাওয়া আসামিরা হলেন- এম বেলাল হোসেন, ইয়ার মোহাম্মদ, জয়নাল হোসেন, জাকির হোসেন, মঞ্জুর আলম, আব্দুর রহমান ও মো. জাকির হোসেন।
তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মামলা নথির বরাতে ফরিদুল আলম বলেন, ২০২০ সালের পহেলা ডিসেম্বর মধ্যরাতে বঙ্গোপসাগরে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলবর্তী গভীর সাগরে মাদকের বড় একটি চালান আসে। খবর পেয়ে অভিযান চালায় কোস্টগার্ড।
এক পর্যায়ে শাহপরীর দ্বীপ থেকে অন্তত সাত থেকে আট নটিক্যাল মাইল দূরবর্তী সাগরে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। কিন্তু ট্রলারে থাকা লোকজন পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলার থামিয়ে সাত জনকে আটক করা হয়। এসময় ট্রলারে তল্লাশি করে দুই লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় পরদিন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্য এমএ ইসলাম বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।
পরে গত ২০২১ সালের ২৭ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর গত বছর ২৫ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।
পিপি ফরিদুল আরো জানান, রায় ঘোষণাকালে মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: