- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে বেলজিয়ামের রানি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অন্যতম অ্যাডভোকেট বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি প্রথমে উখিয়ার কুতুপালংয়ের তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত এনজিও পরিচালিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
এরপর রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়াও ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনাসহ মানবিক সহায়তা বিষয়ক জাতিসংঘের নানা কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এর আগে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে নভো এয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান রানি ম্যাথিল্ডে। বেলজিয়ামের রানির সঙ্গে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল। রানির এ সফর রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: