- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
মাঘের শীতে কাঁপছে শ্রীমঙ্গল, তাপমাত্রা নামল ৫.৬ ডিগ্রিতে
মাঘের শীতে কাঁপছে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মানুষ। শুক্রবার (২০ জানুয়ারি) ভোর ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
তীব্র শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। ভোর থেকেই এলাকার বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিসুর রহমান সময় সংবাদকে জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকাল ৬টার দিকে তাপমাত্রা ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবারের শীতে এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। তবে ভোরেই সূর্যের মুখ দেখা গেছে। ঘন কুয়াশা না থাকলেও কনকনে ঠান্ডা বাতাস বইছে। সারা জেলায় মৃদু শৈত্যপ্রবাহের কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে কনকনে ঠান্ডা বাতাসে খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। সবচেয়ে বেশি শীতে দুর্ভোগে আছেন পাহাড় বেষ্টিত চা বাগান ও হাওড় এলাকার মানুষ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: