বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণের ঘটনায় সোনালী (৬৫) নামে এক বৃদ্ধা নারী আহত হয়েছেন।
সোমবার বিকেল ৩টার দিকে জামছড়ি সীমান্ত এলাকায় ৪৭ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪৬ ও ৪৭ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে গরু আনার সময় মাইন বিস্ফোরণে তার পা ও শরীরে মারাত্মত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, বিকেল ৩টার দিকে জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর মাইন বিস্ফোরণে একজন আহত হয়েছেন। বর্তমানে তিনি কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, গত কয়েকমাস ধরে এ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাই পথে গরু নিয়ে আসছে বেশ কিছু চক্র।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: