ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বরিশাল মহাসড়কের হামিরদী নামক এলাকায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটাযর দিকে ঢাকা বরিশাল মহাসড়কের হামিরদী নামক এলকাল কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত অনন্ত ২০ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরগামী ট্রাকের সাথে ঢাকা গামী গোল্ডেন লাইন পরিবহন এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটনা ঘটেছে এতে আহত অন্তত ২০ জন। আহতদের হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লোকাল থানা পুলিশের সদস্য ও স্থানীয়রা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে প্রেরণ করেন।
এই বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ হামিদ উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র আমরা গাড়ি দুটিকে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এর পরে রাস্তার উপর থেকে গাড়ি দুটি সরিয়ে মহা সড়কের যান চলাচল ঠিক করি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: