মুহিবুল্লাহ হত্যার পক্ষে ফতোয়া দেওয়া মৌলভীর কারাগারে মৃত্যু
আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা মামলার অন্যতম আসামি মৌলভী জকোরিয়া (৫৩) কারাগারে মারা গেছেন।
শনিবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম কারাগারে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ। জকোরিয়া আরসার ফতোয়া বোর্ডের প্রধান ছিলেন এবং মুহিবুল্লাহকে হত্যার পক্ষে তিনি ফতোয়া দেন।
মৌলভী জকোরিয়া উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্ট, ব্লক ডি/৮-এর বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে (এফসিএন নম্বর ১৪৭৯৬৭)। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। জকোরিয়া মুহিবুল্লাহ হত্যা মামলার ১৪ নম্বর আসামি। তাকে কিছু দিন আগে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জানান, শুক্রবার মধ্যরাতে কারাগারে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের সপ্তাহেখানেক আগে হত্যাকারী দুর্বৃত্তদের আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহকে হত্যার পক্ষে ফতোয়া দিয়ে আত্মগোপনে চলে যান মৌলিভী জকোরিয়া।
পরে চলতি বছরের ৫ মার্চ মহিবুল্লাহকে হত্যার ফতোয়া দেওয়ার অভিযোগ এনে উখিয়ার লম্বাশিয়ার রোহিঙ্গা ক্যাম্পে থেকে তাকে গ্রেফতার করে ১৪ এপিবিএন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: