দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফজরের নামাজ পড়া হলানা কিশোরের
কক্সবাজারের ঈদগাঁওতে সেহেরি খেয়ে নামাজের জন্য বের হওয়া এক কিশোরকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তার নাম তারেকুল ইসলাম (১৭)। সে ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদুর পাড়া এলাকার মৃত ছগির আহমদের ছেলে। সোমবার (১১ এপ্রিল) ভোর রাতে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দোকানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন যাবত নিহত তারেক উক্ত এলাকার দিবা ব্রিক ফিল্ডের পশ্চিম পার্শ্বে একটি দোকান করে আসছিল। সোমবার ভোররাতে সেহরি খেয়ে সে ফজরের নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। এরপর তাকে ছুরিকাঘাতে করে দুর্বৃত্তরা।
স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর জানান, ভোর রাতে তার দোকানের সামনে এ ঘটনা ঘটে। পথচারীরা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের শরীরে তিন স্থানে ছুরিকঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থল পরিদর্শনকারী ঈদগাঁও থানার এসআই শামীম জানান, পূর্নাঙ্গ তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এ খুনের প্রকৃত রহস্য কি মন্তব্য করা যাচ্ছেনা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: