ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

বগুড়ায় বিদেশি পিস্তলসহ বাসযাত্রী গ্রেপ্তার

4 April 2022, 4:31:19

বগুড়ায় বিদেশি পিস্তলসহ সানোয়ার হুসেন (২৮) নামে এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। সোমবার (৪ এপ্রিল) ভোরে বগুড়া শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী মোড় এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি বাস তল্লাসী করে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে। গ্রেফতার সানোয়ার পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ডাংগাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হযরত আলী।

এ তথ্য নিশ্চিত করে বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন জানান, মাদক উদ্ধার জন্য বনানী এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছিল। ওই সময় যাত্রীবাহী বাস তল্লাসীর এক পর্যায়ে পিস্তল-ম্যাগজিনসহ সানোয়ারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: