ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

গুদামে মজুদ করা টিসিবির বিপুল পণ্য জব্দ, ডিলারসহ আটক ৩

25 March 2022, 8:53:25

চট্টগ্রামে গুদামে মজুদ করা টিসিবির বিপুল পণ্য জব্দ করা হয়েছে। এসময় মো. রাশেদ নামে টিসিবির এক ডিলারসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত সিমেন্ট ক্রসিং এলাকায় রাশেদের গুদামে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

মজুদ করে রাখা ২ হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি এবং ৫০০ কেজি ডাল জব্দ করা হয়েছে।

র‍্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদ পেয়ে গুদামে অভিযান চালিয়ে এসব ডাল, চিনি, তেল পেয়েছি। কেন গুদামে রাখা হয়েছিল তার খোঁজখবর নেওয়া হচ্ছে। ডিলার রাশেদসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। একই ‍গুদাম থেকে বিপুল পরিমাণ চালও জব্দ করা হয়েছে। সেগুলো টিসিবি থেকে বরাদ্দ করা চাল কি না খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে জানতে পেরেছি রাশেদ এসব পণ্য নিয়ে আরেকজনের কাছে বিক্রি করতেন। এছাড়া টিসিবির দুই লিটারের সয়াবিন তেলের বোতল খুলে খোলাবাজারে বিক্রি করা হতো।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: