ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

ভোরে সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস উল্টে আহত ১৫

27 February 2022, 12:47:24

ভোরে সিলেট-সুনামগঞ্জ সড়কে দিরাইগামী নূর পরিবহন নামের একটি যাত্রীবাহী উল্টে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোরে জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কৈতক ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ।

স্থানীয়রা ও পুলিশ জানায়, ঢাকা থেকে দিরাইগামী বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৬৬৩৯) জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এলাকায় প্রবেশকালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে গিয়ে উল্টে যায়।

খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসেন এবং উদ্ধার কাজে অংশ নেন।

সালেহ আহমেদ জানান, চালক ঘুমে ছিলেন এজন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন‌। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে ছাতকের কৈতক ও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: