ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

১০০ ঘণ্টা অনশনে শিক্ষার্থীরা! ভিসি ভবন ঘেরাও

23 January 2022, 6:25:00

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসভবন ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন- আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।

বাসভবন ঘেরাও কর্মসূচি শুরু করার পর শিক্ষার্থীরা জানিয়েছেন, পরিস্থিতি যেভাবে এগুচ্ছে, এতে আমাদের বাধ্য করা হচ্ছে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে।তারা বলেন-

ভিসির বাসভবনে কেবল পুলিশ ছাড়া কেউ ঢুকতে পারবে না। ভবিষ্যতে তারা উপাচার্যের বাসভবনের জরুরি পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন বলে জানান। তবে, বর্তমানে বাসভবনের জরুরি পরিষেবা চালু থাকবে।

বিকেলে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন নাফিজা আনজুম। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে ভিসির বাসভবনে সামনে অবস্থান নিবো।

আমরা অবরুদ্ধ করছি বিষয়টি ঠিক এভাবে না, আমরা উপাচার্যের বাসভবনের ভেতরে কাউকে ঢুকতে দেবো। আমরা ওখানে বসে অনশন করছি, আর সবাই গিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করবেন সেটা হয় না। এ কারণে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এছাড়া আমরণ অনশন কর্মসূচির ১০০ ঘণ্টা পূর্ন হচ্ছে আজ সন্ধ্যায়। এ কারণে শিক্ষার্থীরা ১০০ ঘণ্টা পূর্ণ উপলক্ষে ক্যাম্পাসে প্রতিবাদী মিছিল করার ঘোষণা দিয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ১৩ জানুয়ারি রাত থেকে শুরু হওয়া প্রভোস্টবিরোধী আন্দোলনে ১৬ জানুয়ারি পুলিশের হামলা চালিয়ে ৩০ শিক্ষার্থীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবি ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনসহ আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

গতকাল শনিবার গণ-অনশনের ঘোষণা দিয়ে সেখানে আরো শিক্ষার্থী যোগ দেন। অনশনরত অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে কয়েকজন চিকিৎসা নিয়ে ফিরে আবারও অনশনের যোগ দেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: