ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

গণ-অনশনের ঘোষণা, যুক্ত হলেন আরো শিক্ষার্থী

22 January 2022, 9:28:25

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণ-অনশনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে নতুন আরো শিক্ষার্থী অনশনে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, শনিবার রাত ৮টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে গণ-অনশনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের আরো তিন শিক্ষার্থী অনশনে যোগ দেন।

অনশনে যোগ দেওয়া নতুন শিক্ষার্থীরা হলেন ইফতেখার আল মাহমুদ, সামিরা ফারজানা, সামিউল এহসান শাকিল। তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

এ নিয়ে অনশনরত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ২৬ জনে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কেউ কেউ চিকিৎসা নিয়ে ফিরে আবারও অনশনে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে শাবিপ্রবির শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মিটিং চলছে। শনিবার সাড়ে ৬টায় মন্ত্রীর সরকারি বাসভবনে এ সভা শুরু হয়।

এর আগে, শনিবার বিকেলে কাফন পরে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কাঁধে প্রতীকী লাশ বহন করেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: