- বিপিএলে রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক হচ্ছেন যারা
- শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
- আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি
- শীতে হাতের চামড়া উঠে যাচ্ছে? রক্ষা পাবেন যেভাবে
- হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে
- পানিফলের স্বাস্থ্যগুণ
- ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ
- এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা
- সকালে খালি পেটে হলুদ-আমলকীর পানি খেলে শরীরে মিলবে যেসব উপকার
- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পরীক্ষা চালু রাখার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
চলমান পরীক্ষাগুলো নেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ ও মানববন্ধন হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোর্সের চলমান পরীক্ষাগুলো দ্রুত নেওয়ার দাবি জানান। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন তারা।
সুমাইয়া নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষাগুলো দিতে চাই। এর আগে করোনার কারণে দুই বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমরা চাই না জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের আর এইভাবে হয়রানি করুক। যেভাবে রুটিন করা হয়েছিল সেই অনুযায়ী আমাদের পরবর্তী পরীক্ষাগুলো নেওয়া হোক।
রাজশাহী কলেজের শিক্ষার্থী মাসুদ হোসেন বলেন, আমাদের দাবি একটাই স্বাস্থবিধি মেনে আমাদের চলমান পরীক্ষাগুলো নিতে হবে। আমাদের আর তিনটা পরীক্ষা আছে এই সময় আমাদের পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। এটা ঠিক নয়। সবকিছু যেমন খোলা আছে সুতরাং আমাদের পরীক্ষাগুলো নেওয়া হোক। আমরা আর এইভাবে বাবা মায়ের বোঝা হয়ে থাকতে চাই না।
মানববন্ধনে অংশ নেন রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ ও সরকারি সিটি কলেজসহ রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: