ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

সীমান্ত থেকে দুই ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ

16 January 2022, 9:10:24

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকা থেকে দশম ও অষ্টম শ্রেণির দুই মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা হলেন, আরাফাত হোসেন শান্ত (১৫) ও রুহুল আমিন (১৩)। দুইজনই উপজেলার আলিহাট গ্রামের বাসিন্দা। এদিকে দুই ছাত্রকে বিএসএফের কাছে ফেরত চেয়েছে বিজিবি।

আজ রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার ১০ এস-এর বালুরচড় নামক এলাকার কাছে গেলে তাদের আটক করে করে নিয়ে যায় বিএসএফ। রুহুল আমিন আনোয়ার হোসেনের ছেলে ও আরাফাত হোসেন আরমান আলীর ছেলে। তারা উপজেলার আলীহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার ছাত্র।

আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদানের জন্য হিলি স্থলবন্দরের একটি টিকা কেন্দ্রে নিয়ে আসা হয়। টিকা নেওয়ার পর ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু আরাফাত ও রুহুল তারা হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের দিকে বেড়াতে যায়। বেড়ানোর এক পর্যায়ে সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে সীমান্তের কাছে গেলে ভারতের হিলি ক্যাম্পের বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। তাদের উদ্ধারে আমরা বিষয়টিকে স্থানীয় বিজিবি ক্যাম্পে জানিয়েছি।

এদিকে হিলি সিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আলম হোসেন জানান, ওই দুই স্কুল ছাত্রকে ফেরত চেয়ে হিলি বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে বিএসএফকে অনুরোধ জানানো হয়েছে। তারা বাংলাদেশি কিনা বিএসএফ তা প্রমাণ করতে বলেছে। সেজন্য আমরা ছাত্রদের জন্মনিবন্ধন, জনপ্রতিনিধি, মাদ্রাসার লেখাপড়ার প্রমাণপত্র সহ তাদের বাবা-মায়ের ভোটার আইডি কার্ড আনার জন্য বলা হয়েছে। কাগজপত্র হাতে পেলে বিএসএফকে দেওয়া হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: