- আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়: শবনম
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
- সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
- আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা
- ঢাকার কোন কোন পথে চলবে পিংক বাস, ভাড়া কত? জানুন বিস্তারিত
ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ
মহাসড়কে মাহিন্দ্রাসহ অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মত ঝালকাঠি থেকে বরিশালসহ বিভিন্ন রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
বুধবার (২৪ মার্চ) সকালে ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নাসির উদ্দিন আহমেদ জানান, সোমবার রাত ১২টার দিকে বরিশাল রূপাতলী বাস টার্মিনালে থাকা ঝালকাঠি মালিক সমিতির কয়েকটি বাসের যন্ত্রাংশ চুরি করে নেয় মাহিন্দ্রার মালিক ও চালকরা। প্রতিবাদ করলে শ্রমিকদের মারধর ও জীবননাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার বেলা ১১টা থেকে ঝালকাঠির ওপর থেকে অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন রুটের লোকাল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এই ঘটনার জেরে বুধবার সকাল থেকে জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ আছে।
এদিকে, আকস্মিক বাস ধর্মঘটের কারণে ঝালকাঠি-বরিশাল, ঝালকাঠি-ভান্ডারিয়া, বরিশাল-খুলনা, বরিশাল-পিরোজপুর, বরিশাল-মঠবাড়িয়া, বরিশাল-পাথরঘাটা, ঝালকাঠি-রাজাপুর ও ঝালকাঠি-কাঁঠালিয়া এই আট রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বুধবার সকালে বাস স্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, দুর্ভোগের শিকার অনেকেই সময় মতো গন্তব্যে যেতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার বেশি ভাড়া দিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ বিকল্পভাবে গন্তব্যে যাচ্ছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: