- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- নিয়মিত আদা খেলে শরীরে যে পরিবর্তন হয়
- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- ২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী
- আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা
- টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
জামালপুর আগুনে পুড়ে স্ত্রীর পর মারা গেলেন স্বামীও
জামালপুর পৌরসভা শহরের রশিদপুরে আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীও দগ্ধ হয়েছেন।
জামালপুর পৌর শহরের রশিদপুরে আগুনে দগ্ধ মো. ইকরামুল হোসেন (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন থেকে মারা গেছেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত রোববার দুর্ঘটনার দিন ঘরের মধ্যে আগুনে পুড়ে তার স্ত্রীর শিপ্রা খাতুনের (২১) মৃত্যু হয়।
ইকরামুল হোসেন পৌর শহরের রশিদপুর এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি রশিদপুর বাজারের একজন পেট্রল ব্যবসায়ী ছিলেন।
মো. ইকরামুল হোসেনের ভাগনে মাহমুদুল হাসান বলেন, দগ্ধ অবস্থায় তিন দিন তার মামা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তার শরীরের বেশির ভাগ অংশ দগ্ধ হয়েছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
জামালপুর সদর থানার ওসি রেজাউল করিম যুগান্তরকে বলেন, শুভ্র পেট্রোলের ব্যবসা করেন। সকালে সিলিন্ডার বিস্ফোরণ হলে পেট্রোলের বোতলেও আগুন লাগে। এতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার স্ত্রী মারা যান। শুভ্রকে গুরুতর অব্সায় ঢামেকে পাঠানো হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: