- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
মোবাইলে গেম নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
যশোরে মোবাইল ফোনে অ্যাপসভিত্তিক গেম নিয়ে দ্বন্দ্বের জেরে রাকিব (১৪) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ও স্থানীয় হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে রাকিব ও সমবয়সী কয়েকজন এনায়েতপুর গ্রামের ঈদগাহ মাঠে মোবাইল ফোনে অ্যাপসভিত্তিক গেম খেলছিল। হঠাৎ রাকিবের সঙ্গে সোহানের হাতাহাতি হয়। একপর্যায়ে সোহান (২০) ছুরি বের করে রাকিবের পেটে ঢুকিয়ে দেয়।
গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন রাকিবকে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত সোহান একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. দেলোয়ার হোসেন খান জানান, রাকিবের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যে কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মোবাইল ফোনে গেম খেলা নিয়ে সমবয়সী দুজনের দ্বন্দ্বে ছুরিকাঘাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্য কোনো কারণ আছে কিনা; খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: