হোম / সারা বাংলা / বিস্তারিত
যশোরে ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২
12 August 2021, 5:57:53
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৮জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ১১২ জনের। যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা: রেহেনেওয়াজ এই তথ্য জানান গত ২৪ ঘণ্টায় জেলার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২২.৮৫ শতাংশ। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৭৯ জন, কেশবপুরে ৪ জন, ঝিকরগাছায় ৭ জন, অভয়নগরে ৪ জন, মনিরামপুরে ২ জন, বাঘারপাড়ায় ১ জন, শার্শায় ২ জন এবং চৌগাছা উপজেলায় ১৩ জন। জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২০,২২১ জন, সুস্থ হয়েছে ১৭,৯৯২ জন। করোনা পজেটিভ রোগী মারা গেছে ৪১৬ জন। যশোর জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি আছে ৬৭ জন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: