হোম / সারা বাংলা / বিস্তারিত
গাইবান্ধায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
12 July 2021, 10:29:34
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকিকে ছুরিকাঘাতে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান।
ওসি ঢাকা টাইমসকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দলীয় অন্তঃকোন্দলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: