- এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
- নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে ১৪ জুলাই পর্যন্ত
ভারতের করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকলেও সরকার কোনো ঝুঁকি নিতে চায় না। এজন্য প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত আগামী ১৪ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত হয়।
বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, বর্তমানে লোক প্রবেশ অনেক কমে গেছে এবং সীমান্তবর্তী জেলাগুলোতে কোভিড পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন অনেক বেশি ব্যস্ত। ফলে স্থলসীমান্ত বন্দরে তিন দিন স্থানীয় প্রশাসনের লোকজন যাবে এবং প্রবেশ করা বাংলাদেশিদের কোয়ারেন্টাইনসহ অন্যান্য সুবিধাদির ব্যবস্থা করবে।
সচিব বলেন, আজ বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার শুধু বাংলাদেশিরা যথাযথ কাগজপত্র নিয়ে সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন।
এর আগে ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সবধরনের সীমান্ত বন্ধ করে বাংলাদেশ। পরবর্তী সময়ে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণা অনুযায়ী ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়।
তবে সীমান্ত বন্ধ থাকলেও প্রথম দফায় দেশটিতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম ছিল তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়। এখনো একই নিয়মে দেশে ফিরতে পারছেন বাংলাদেশিরা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: