- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
সূর্যগ্রহণ শুরু হবে আজ দুপুরে, চলবে কয়েক ঘন্টা
আজ (বৃহস্পতিবার) বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। সূর্যগ্রহণটি দুপুরে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যায়। তবে এই সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
তারা বলছে, গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ২টা ১২ মিনিট ৩০ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে দুপুর ৩টা ৫৫ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ শুরু হবে বিকেল ৪টা ৪১ মিনিট ৫৮ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ২৮ মিনিট ৪২ সেকেন্ডে। আর গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিট ১২ সেকেন্ডে।
যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো থেকে উত্তর-পূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে কানাডার হাডসন সাগর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। সর্বোচ্চ গ্রহণ হবে গ্রিনল্যান্ডের আবনানাটা থেকে দক্ষিণপূর্ব দিকে হান্স আইল্যান্ডে। রাশিয়ার মাগদান ওব্লাস্ট শহর থেকে উত্তর-পশ্চিম দিকে বেরিং সাগরে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে। গ্রহণ শেষ হবে চীনের ইজহু শহরে বলেও জানিয়েছে জলবায়ু মহাশাখা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: